Asansol Incident

আসানসোলে খোলামুখ খনি থেকে কয়লা চুরির সময় নামল ধস! চাপা পড়ে মৃত্যু তিন জনের, আহত দুই

মঙ্গলবার সকালে আসানসোলে খনিতে ধস নামায় চাপা পড়ে যান কয়েক জন। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানিয়েছেন, খনির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৩:১১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থার খোলামুখ খনি থেকে কয়লা চুরির সময় বিপত্তি! মঙ্গলবার সকালে আসানসোলে খনিতে ধস নামায় চাপা পড়ে যান কয়েক জন। কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার জানিয়েছেন, খনির ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আগেই আশঙ্কা করা হয়েছিল যে, বেশ কয়েক জন ভিতরে চাপা পড়ে রয়েছেন। দুর্ঘটনার পরেই ওই খনিতে উদ্ধারকাজ শুরু হয়।

আসানসোলের বিস্তীর্ণ এলাকায় খোলামুখ খনি থেকে কয়লা চুরির ঘটনা নতুন নয়। বিপদের ঝুঁকি নিয়েই অনেকে এই খনিগুলির ভিতরে ঢুকে অবৈধ ভাবে কয়লা তোলেন। মঙ্গলবার কুলটি থানা এলাকার বড়িরা এলাকার ওই খনিতে নেমেছিলেন কয়েক জন। খনিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএল-এর নেতৃত্বাধীন। কয়লা উত্তোলনের সময় ধস নামে ওই খনিতে।

Advertisement

ধস নামার খবর চাউর হতেই ভিড় জমান স্থানীয়রা। ঘটনাস্থলে যান বিসিসিএল-এর আধিকারিকেরা। যায় পুলিশের একটি দলও। জেসিবি দিয়ে শুরু হয় উদ্ধারকাজ। যদিও খনির ভিতরে কত জন আটকে ছিলেন, কত জন হতাহত হয়েছেন, তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পুলিশ কিংবা খনি কর্তৃপক্ষ। এই ঘটনা প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম বলেন, “কী ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পরেই আমরা এই বিষয়ে সবিস্তার জানাতে পারব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement