Snatched in East Bardhaman

ব্যাঙ্ক থেকে ফেরার পথে দুই কৃষকের কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতিদের

অর্তকিতে এই হামলায় কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৪
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দিনেদুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সাতগাছিয়া পুলিশ ফাঁড়ির ঝিকরা কামারশালায়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ল এলাকায়।

Advertisement

সূত্রের খবর, দুপুরে ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন সোমেশ্বর পাল ও মানিক চট্টোপাধ্যায় নামে দুই কৃষক। সেই সময় দু’জন দুষ্কৃতি উল্টোদিক থেকে বাইকে করে এসে তাঁদের টাকা নিয়ে চম্পট দেয়। অর্তকিতে এই হামলায় কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায় ওই দুই দুষ্কৃতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সাতগাছিয়া ফাঁড়ির পুলিশ। মেমারি থানাতে অভিযোগ জানান হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এলাকা জুড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement