TMC Leader Arrested in Asansol

তোলাবাজির অভিযোগ! রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ‘ঘনিষ্ঠ’ গ্রেফতার, তৃণমূল নেতার দাবি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’

সোমবার আদালতে প্রবেশের সময় ধৃত তৃণমূল নেতা রাজু দাবি করেছেন, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১০:৩৩
Share:

সোমবার আদালতে যাওয়ার পথে তৃণমূল নেতা রাজু। — নিজস্ব চিত্র।

তোলাবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির আসানসোল ব্লক সভাপতি রাজু অহলুয়ালিয়াকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সোমবারই আসানসোল আদালতে হাজির করানো হয়েছে রাজুকে। আদালতে প্রবেশের সময় ধৃত দাবি করেছেন, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয় এবং তৃণমূল কর্মীদের একটি সূত্র বলছে, ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের ‘ঘনিষ্ঠ’।

Advertisement

পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে আসানসোলের মহিশীলা কলোনি থেকে তোলাবাজির অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের হেফাজতে নিয়ে পুলিশ জেরা করে। সেই সূত্রেই জানা যায় রাজুর হয়ে ধৃতেরা তোলাবাজি করতেন। তোলাবাজির অর্থ রাজুকে দিতেন বলেও দাবি করেন ধৃতেরা। তার পরেই রাজুকে গ্রেফতার করা হয়েছে।

এ বার রাজুকে হেফাজতে নিয়ে তোলাবাজির মামলায় আর কারা জড়িত রয়েছেন, আর কাউকে আদায় করা অর্থ দেওয়া হত কি না, তা নিয়ে তদন্ত করে দেখবে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। আদালতে যাওয়ার পথে রাজু বলেন, ‘‘আমি বরাবর তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ আমায় ধরা হল। এটা রাজনৈতিক ষড়যন্ত্র।’’ নেপথ্যে কে বা কারা রয়েছে, সেই প্রশ্নের জবাবে রাজু বলেন, ‘‘আসানসোলে কী অবস্থা সবাই জানেন। এটা রাজনৈতিক ষড়যন্ত্র, যাতে আমি প্রতিবাদ করতে না পারি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement