Drowned to Death

দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন জন! কিশোরী প্রাণে বাঁচলেও বর্ধমানে ডুবে মৃত্যু দুই কিশোরের

তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ২০:৫১
Share:

— প্রতীকী চিত্র।

দামোদর নদে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই কিশোরের। পূর্ব বর্ধমানের বর্ধমান থানার বেচারহাট শ্মশানপাড়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম অভিজিৎ দাস (১৫) এবং আদিত্য দে (১৩)।

Advertisement

মৃতেরা দু’জনেই স্থানীয় শ্মশানপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ অভিজিতের ঠাকুমা স্নানের জন্য দামোদর নদে যান। তাঁর সঙ্গে পাঁচ জন কিশোর-কিশোরী নদীতে নামে। সেই সময় আচমকাই তিন জন তলিয়ে যায়। সেখানে উপস্থিত কয়েক জন তড়িঘড়ি নদে নেমে এক কিশোরী এবং দুই কিশোরকে উদ্ধার করেন।

তিন জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। বর্ধমান থানার পুলিশ দুই কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী ভাবে এই ঘটন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement