দুষ্কৃতী দৌরাত্ম্যে ক্ষোভ, বাজার বন্ধ সগড়ভাঙায়

দুষ্কৃতী হামলার অভিযোগে দোকানপাট বন্ধ রাখলেন সগড়ভাঙার দু’টি বাজারের ব্যবসায়ীরা। এক দোকানদারকে মারধরের ঘটনায় পুলিশ এফআইআর নিতে চায়নি বলেও তাঁদের অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৭ ০০:১৩
Share:

দোকানে ঝাঁপ। নিজস্ব চিত্র।

দুষ্কৃতী হামলার অভিযোগে দোকানপাট বন্ধ রাখলেন সগড়ভাঙার দু’টি বাজারের ব্যবসায়ীরা। এক দোকানদারকে মারধরের ঘটনায় পুলিশ এফআইআর নিতে চায়নি বলেও তাঁদের অভিযোগ। রবিবার এই ব্যবসা বন্‌ধের জেরে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা।

Advertisement

দুর্গাপুরের সগড়ভাঙা চ্যাটার্জি বাজার ও ঘোষ বাজার মিলিয়ে শ’তিনেক দোকান রয়েছে। ব্যবসায়ীদের সংগঠনের অভিযোগ, শনিবার রাতে একটি ওষুধের দোকানে এসে এক ব্যক্তি ওষুধ কেনার পরে টাকা দিতে অস্বীকার করেন। সে নিয়ে বচসা বাধে। খানিক পরে ওই ক্রেতা লোকজন নিয়ে ফিরে এসে ওই দোকানদারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

ব্যবসায়ীদের অভিযোগ, রবিবার সকালে এই ঘটনা নিয়ে কোকওভেন থানায় এফআইআর করতে যান তাঁরা। কিন্তু পুলিশ তা নিতে চায়নি। দায়িত্বপ্রাপ্ত অফিসার তখন থানায় নেই জানিয়ে পরে আসতে বলা হয়। তার পরেই তাঁরা এ দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বলে ব্যবসায়ী সংগঠনের তরফে আনন্দ আশের দাবি। তাঁর অভিযোগ, ‘‘শান্তিপূর্ণ ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। পুলিশও সাহায্য করছে না।’’ ছুটির দিনে বাজার বন্ধ থাকায় ক্রেতারা মুশকিলে পড়েন।

Advertisement

পুলিশ অবশ্য অভিযোগ না নিতে চাওয়ার কথা মানতে চায়নি। ব্যবসায়ীরাই লিখিত অভিযোগপত্র আনেননি বলে দাবি পুলিশের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement