উড়ানে জুড়ল অন্ডাল-বাগডোগরা

দিল্লির পর এ বার আকাশপথে উত্তরবঙ্গের বাগডোগরা ও কোচবিহারের সঙ্গে জুড়ল অন্ডাল। বৃহস্পতিবার অন্ডাল থেকে কলকাতা হয়ে বাগডোগরা ও কোচবিহারের বিমান পরিষেবা শুরু হল। জানা গিয়েছে, ৯ আসন বিশিষ্ট ছোট বিমান চালাবে স্পিরিট এয়ার নামে একটি সংস্থা।

Advertisement
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০০:২৯
Share:

দিল্লির পর এ বার আকাশপথে উত্তরবঙ্গের বাগডোগরা ও কোচবিহারের সঙ্গে জুড়ল অন্ডাল। বৃহস্পতিবার অন্ডাল থেকে কলকাতা হয়ে বাগডোগরা ও কোচবিহারের বিমান পরিষেবা শুরু হল। জানা গিয়েছে, ৯ আসন বিশিষ্ট ছোট বিমান চালাবে স্পিরিট এয়ার নামে একটি সংস্থা। মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি— সপ্তাহে চারদিন এই পথে বিমান চলবে। সকাল ৮টা ১০-এ অন্ডাল থেকে বিমান ছাড়বে। ফিরবে, বিকেল ৪টে ৫ মিনিট নাগাদ। ওই সংস্থার সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের জন্য বাড়ি থেকে বিমানবন্দের আনা ও যাত্রা শেষে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement