ক্যাম্পাসে উদ্ধার দেহ

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআউটি) ক্যাম্পাস থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অমিত কুমার (২০)। বাড়ি উত্তরপ্রদেশে। দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০১:৫৭
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআউটি) ক্যাম্পাস থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অমিত কুমার (২০)। বাড়ি উত্তরপ্রদেশে। দেহটি ময়না-তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

এনআইটি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নিরাপত্তাকর্মীরা দেখেন, ক্যাম্পাসের দু’নম্বর গেট লাগোয়া কাছে পাঁচিলের ধারে পড়ে রয়েছেন অমিত। খবর পেয়ে পুলিশ অমিতকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। পুলিশ সূত্রের খবর, দেহের হাতে ও গলায় রক্তের দাগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, অমিত এনআইটি-র কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। পড়ুয়ার বাড়িতে খবর পাঠানো হয়েছে। পড়ুয়ার মৃত্যুর খবর চাউর হতেই অমিতের সহপাঠীরা ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানাতে থাকেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পরে মনে হয়েছে, ছুরি দিয়ে হাতের শিরা কেটে আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া। এনআইটি’র ডিন (স্টুডেন্টস ওয়েলফেয়ার) অনুপ ভট্টাচার্য জানান, পুলিশের পাশাপাশি তাঁরাও পৃথক ভাবে তদন্ত শুরু করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement