ক্রেতা সেজে গাড়ি, ছেলে নিয়ে চম্পট

গাড়ি বিক্রি করতে একটি অনলাইন সাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই সূত্রেই যোগাযোগ হয় ‘ক্রেতা’দের সঙ্গে। তারপরে টেস্ট ড্রাইভের নাম করে গাড়ি ও গাড়ির মালিকের ছেলেকে অপহরণ করে চম্পট দিল ‘ক্রেতা’রা। এমনই অভিনব ছিনতাই-অপহরণের ঘটনা ঘটল হিরাপুরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০২:০২
Share:

গাড়ি বিক্রি করতে একটি অনলাইন সাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই সূত্রেই যোগাযোগ হয় ‘ক্রেতা’দের সঙ্গে। তারপরে টেস্ট ড্রাইভের নাম করে গাড়ি ও গাড়ির মালিকের ছেলেকে অপহরণ করে চম্পট দিল ‘ক্রেতা’রা। এমনই অভিনব ছিনতাই-অপহরণের ঘটনা ঘটল হিরাপুরে।

Advertisement

হিরাপুর থানার পুলিশ জানিয়েছে, সপ্তাহ খানেক আগে বাড়ির চার চাকা গাড়িটি বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন ধরমপুরের হুসেননগরের বাসিন্দা মঞ্জুর জামা মল্লিকের ছেলে মহম্মদ তাসকিন জামা। সেই সূত্রেই গাড়ির দু’জন ক্রেতার সঙ্গে যোগাযোগ হয়। পূর্ব কথামতো বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টা নাগাদ ধরমপুরে মঞ্জুরের বাড়িতে ক্রেতা সেজে দু’জন হাজির হয়। মঞ্জুর জানান, খানিক বাদে দু’জন টেস্ট ড্রাইভের জন্য গাড়ির চাবি চান। টেস্ট ড্রাইভের জন্য গাড়ি নিয়ে ওই দু’জনের সঙ্গে বের হন তাসকিন।

মঞ্জুর জানান, ওই দিন বেলা পৌনে বারোটা নাগাদ তাঁর ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল। সেই মতো ছেলেকে ফোন করেন তিনি। তখন তাসকিন বাবাকে জানান, ‘আধ ঘণ্টার মধ্যেই ফিরছি।’ কিন্তু ঘণ্টা খানেক কেটে যাওযার পরেও ছেলে ও গাড়ি, কিছুই না ফেরায় সন্দেহ হয় মঞ্জুরের। এরপরে ছেলের সঙ্গে যতবারই যোগাযোগের চেষ্টা করা হয়েছে, ততবারই তাসকিনের মোবাইল বন্ধ পাচ্ছেন বলে জানান মঞ্জুর। ওই রাতেই হিরাপুর থানায় ঘটনার কথা জানিয়ে নিখোঁজ ডায়েরি করেন মঞ্জুর।

Advertisement

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মোবাইলের সূত্র ধরে তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement