চাকরির নামে প্রতারণা

রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের রাহালেন এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম পাপ্পু রজক, অমিত কর্মা ও মহম্মদ চুনু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০১:২০
Share:

রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় আসানসোলের রাহালেন এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম পাপ্পু রজক, অমিত কর্মা ও মহম্মদ চুনু। ধৃতেরা যথাক্রমে ঝাড়খণ্ডের মধুপুর, বিহারের মুজফরপুর ও আসানসোলের বাসিন্দা। সিআইডি সূত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে রেলে চাকরি দেওয়ার নাম করে নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা সুকুর আলি শেখের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়েছিল অভিযুক্তরা। সুকুর বলেন, ‘‘প্রায় দেড় লাখ টাকা দেওয়ার পর একটি নিয়োগপত্র দেয় ওই তিন জন। কিন্তু তা দেখে সন্দেহ হওয়ায় ওরা বলে পাকা নিয়োগপত্র পেতে গেলে আরও দেড় লাখ টাকা দিতে হবে।’’ এরপরই সুকুর সিআইডি-তে অভিযোগ দায়ের করেন। সিআইডি-র পরিকল্পনা মতো শুক্রবার সুকুর টাকা দিতে যান। তখনই ওই ৩ জনকে হাতেনাতে ধরে ফেলে সিআইডি। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement