অস্বাভাবিক মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। ঋক সরকার (১৮) নামে ওই ছাত্রের বাড়ি বর্ধমানের মিরছবা এলাকায়। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সময়ে কার্বলিক অ্যাসিড পান করে সে। পরে হাসপাতালে নিয়ে গেলে রাতে মৃত্যু হয় তার। ঋকের বাবা স্বপন সরকার জানান, ছেলে বর্ধমান বিদ্যার্থী ভবন বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।