জমির দামে ক্ষোভ

রাজ্য সরকার নির্ধারিত জমির দাম দেওয়ার দাবিতে সরব হল জামুড়িয়ার ‘কেন্দা গ্রামরক্ষা কমিটি’। ওই সংগঠনের সম্পাদক বিজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ইসিএল জমিদাতাদের একর পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ০১:০১
Share:

রাজ্য সরকার নির্ধারিত জমির দাম দেওয়ার দাবিতে সরব হল জামুড়িয়ার ‘কেন্দা গ্রামরক্ষা কমিটি’। ওই সংগঠনের সম্পাদক বিজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ইসিএল জমিদাতাদের একর পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। কেন্দা এরিয়া কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে এরিয়ার প্রয়োজনে তিন একর ৯৬ শতক জমি কিনেছেন। সে জন্য জমির দাম বাবদ রাজ্য সরকার নির্ধারিত দরে ২ কোটি ১১ লক্ষ ৬৫ হাজার ৯৮২ টাকা দিতে হয়েছে বলে তাঁরা জেনেছেন। তাঁদের দাবি, ব্যক্তিগত মালিকানাধীন জমিও রাজ্য সরকার নির্ধারিত দাম ছাড়া দেবেন না তাঁরা। এ নিয়ে হ্যান্ডবিলে প্রচারও শুরু হয়েছে। ইসিএলের সিএমডি-র কারিগরি সচিব নীলাদ্রি রায় বলেন, ‘‘ওঁরা অবাস্তব কথা বলছেন। তবে খতিয়ে দেখে যা বলার বলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement