কাটোয়ার দোকানে বিকোচ্ছে বাহারি টুপি। —নিজস্ব চিত্র।
বাহারি টুপিতে মজেছে কাটোয়া। উত্তরপ্রদেশের সাহারনপুরের দেওবন্ধ টুপি তো বটেই, ইন্দোনেশিয়া, তুর্কি, বাংলাদেশের নকশায় বোনা টুপিও দেদার বিকোচ্ছে এ বারের ইদে।
কাটোয়া স্টেশন বাজার এলাকার ব্যবসায়ী রাইজান শেখ, মৌলানা আব্দুল কুদ্দুসেরা জানান, টুপি পড়ে ইদের নমাজে যোগ দেওয়ার রীতি বহুদিনের। অনেকেই পোশাকের সঙ্গে মানানসই রঙবাহারি টুপি খোঁজেন। তাই বিভিন্ন ধরনের টুপি রাখতে হয়। তবে বাংলাদেশি টুপির বিক্রিই সবচেয়ে বেশি বলে তাঁদের দাবি। গ্রাম থেকে কাটোয়া শহরে টুপি কিনতে ভিড় জমিয়েছেনও অনেকে। তেমনই জাকির হোসেন, মুজিবর রহমানেরা বলেন, ‘‘নানা রঙের, নানা দেশের টুপি দেখে অবাক হয়ে যাচ্ছি। দামও মোটামুটি নাগালের মধ্যে। কোনটা কিনব বুঝতে পারছি না।’’