প্যাকেটের দুধ খেয়ে অসুস্থ, অভিযোগ

প্যাকেটের দুধ খেয়ে এক কিশোরীর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। মেয়েটির বাবা, দুর্গাপুর পুরসভার কমিশনার সুমন হাওলাদার এ ব্যাপারে পুলিশে অভিযোগ করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:৩৭
Share:

প্যাকেটের দুধ খেয়ে এক কিশোরীর অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। মেয়েটির বাবা, দুর্গাপুর পুরসভার কমিশনার সুমন হাওলাদার এ ব্যাপারে পুলিশে অভিযোগ করেছেন। ওই কিশোরীকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সুমনবাবু শহরের সিটি সেন্টারের ডেইলি মার্কেটে এক সরবরাহকারীর কাছে একটি সংস্থার দুধের প্যাকেট কেনেন। তিনি জানান, বাড়িতে এনে ফ্রিজে ওই দুধের প্যাকেট রেখে দেওয়া হয়। রবিবার সকালে সেই দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে তাঁর মেয়ে সেঁজুতি। তাকে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুধের প্যাকেটে রাসায়নিকের মতো গন্ধ পাওয়া গিয়েছে বলে দাবি। হাসপাতালের চিকিৎসক কৃপাসিন্ধু সিংহ জানান, রোগীর কয়েক বার বমি হয়েছে। মুখে সংক্রমণও হয়েছে। পাম্প করে পেট থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা নির্দিষ্ট গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

যাঁর কাছ থেকে সুমনবাবু ওই দুধ কিনেছিলেন, সেই সরবরাহকারীর দাবি, তিনি শুধু দুধ সরবরাহ করেন। দুধ প্রস্তুতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। তিনি বলেন, ‘‘আমরা শুধু তারিখ দেখে প্যাকেট নিই। যে প্যাকেট নিয়ে অভিযোগ সেটি রবিবার পর্যন্ত ব্যবহারের সময়সীমা ছিল। জানি না কী ভাবে এমন হয়েছে।’’ সুমনবাবু জানান, তিনি বিষয়টি পুলিশকেও জানিয়েছেন। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement