পর্যটন উৎসব

পর্যটন উৎসব উপলক্ষে মোটরবাইক র‌্যালির আয়োজন করা হল। জানুয়ারির ৬ থেকে ১০ পর্যন্ত কালনায় পর্যটন উৎসব চলবে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৫ ০২:৫০
Share:

পর্যটন উৎসব উপলক্ষে মোটরবাইক র‌্যালির আয়োজন করা হল। জানুয়ারির ৬ থেকে ১০ পর্যন্ত কালনায় পর্যটন উৎসব চলবে জানা গিয়েছে। প্রচার উপলক্ষে, ২৫ নভেম্বর শহরের ১০৮ শিবমন্দির থেকে র‌্যালিটি শুরু হবে। শেষ হবে, গ্যাংটকে। পর্যটন উৎসব কমিটি সূত্রে জানানো হয়েছে, কালনাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে দক্ষিণেশ্বর, তারাপীঠের মতো প্রায় ৫০টি স্থানে র‌্যালিটি যাবে। কমিটির তরফে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেন, ‘‘এমন উদ্যোগের ফলে পর্যটন উৎসবের কথা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবে। আখেরে লাভ হবে শহরের।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement