শহরের রাজবাড়ি মাঠে অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। কালনা পর্যটন উৎসব কমিটি আয়োজিত ওই প্রতিযোগিতায় কালনার বিভিন্ন স্কুলের প্রায় তিনশো খুদে যোগ দেয়। প্রতিযোগিতার বিষয় ছিল আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন, পর্যটনে কালনা এবং যেমন খুশি আঁকো। প্রতিযোগীদের মধ্যে অনেকেই কালনার বিভিন্ন পুরাকীর্তি নিয়ে ছবি আঁকেন। উৎসব কমিটির দাবি, ২০ ডিসেম্বর এই মাঠেই প্রতিযোগিতামূলক আদিবাসী নৃত্য হবে। সেখানে যোগ দেবে মহকুমার ২০টি দল। এ বার কালনা শহরে পর্যটন উৎসব শুর হচ্ছে ৬ জানুয়ারি। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। উৎসবকে আকর্ষণীয় করে তুলতে উৎসব কমিটির তরফে শহরে হাতি নিয়ে প্রচার হয়। গ্যাংটক পর্যন্ত মোটরবাইক মিছিল করে শহরের বিভিন্ন পুরাকীর্তির প্রচারও করা হয়। উৎসব কমিটির আহ্বায়ক তথা কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বলেন, ‘‘আশা করছি এ বার বিপুল মানুষ উৎসবে যোগ দেবেন।’’