গ্রামে ঢোকার মূল রাস্তা মোরামের। এর জেরে অল্প বৃষ্টিতেই বিপাকে পড়তে হয় বুদবুদের কলমডাঙ্গা গ্রামের বাসিন্দাদের। রাস্তাজোড়া ছোট-বড় গর্তের জেরেও অনেক সময় চলাচলে সমস্যা হচ্ছে বলে জানান বাসিন্দাদের একাংশ। স্থানীয় দেবশালা পঞ্চায়েতর তরফে অবশ্যে রাস্তাটি পাকা করার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।