বেহাল সেতু

দিনভর সেতুর উপর দিয়ে চলে ছোট-বড় গাড়ি। কিন্তু সেতুর ধারে কোনও রেলিং নেই। এমনই হাল কাঁকসার কুলডিহা গ্রাম থেকে দোমড়া যাওযার রাস্তার উপরে একটি সেতুর। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রাম পেরনোর পরেই সেতুটি পড়ে। সেতুর নীচেই রয়েছে সেচখাল।

Advertisement
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০০:২৮
Share:

দিনভর সেতুর উপর দিয়ে চলে ছোট-বড় গাড়ি। কিন্তু সেতুর ধারে কোনও রেলিং নেই। এমনই হাল কাঁকসার কুলডিহা গ্রাম থেকে দোমড়া যাওযার রাস্তার উপরে একটি সেতুর। স্থানীয় বাসিন্দারা জানান, গ্রাম পেরনোর পরেই সেতুটি পড়ে। সেতুর নীচেই রয়েছে সেচখাল। বাসিন্দারা জানান, যে কোনও মুহূর্তে দুর্ঘটনার শঙ্কা নিয়ে যাতায়াত করতে হয়। আগে রেলিং থাকলেও গাড়ির ধাক্কায় তা ভেঙে যায়। রেলিং তৈরির আশ্বাস দেওয়া হয়েছে সেচ দফতরের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement