সংস্কারের দাবি

সংস্কারের অভাবে বেহাল পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের সঙ্গে সংযোগকারি কালনার মলানদিঘি-রঘুনাথপুর রাস্তাটি। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৫ ০০:২২
Share:

সংস্কারের অভাবে বেহাল পানাগড়-মোরগ্রাম রাজ্য সড়কের সঙ্গে সংযোগকারি কালনার মলানদিঘি-রঘুনাথপুর রাস্তাটি। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বাসিন্দারা জানান, কাঁকসার বিভিন্ন এলাকা থেকে দুর্গাপুর যাওয়ার জন্য ও পানাগড়ের জাতীয় সড়কে যানজট এড়াতে অনেকেই এই রাস্তাটি ব্যবহার করেন। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন মহলে বারবার রাস্তা সংস্কারের আবেদন জানিয়েও লাভ হয়নি। কাঁকসা পঞ্চয়েত সমিতির তরফে যদিও রাস্তাটি দ্রুত সংস্কার করার আশ্বাস দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement