Hospital Visit

চিকিৎসা করবে কে? বেহালার বিদ্যাসাগর হাসপাতালে গিয়ে ‘বিস্মিত’ বিধায়ক, আরজি কর পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব

রবিবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখেন বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল হাসপাতালের এমএসভিপি-র সঙ্গে দেখা করে হাসপাতালের পরিকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১২:১৩
Share:

(উপরে) বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। আরজি কর হাসপাতালে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (নীচে)। —নিজস্ব চিত্র।

স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে উদ্যোগী রাজ্যের বিজেপি সরকার। এই লক্ষ্যে রবিবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল ঘুরে দেখলেন বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল হাসপাতালের এমএসভিপি-র সঙ্গে দেখা করে হাসপাতালের পরিকাঠামো সম্পর্কে খোঁজখবর নেন।

Advertisement

ইন্দ্রনীল পেশাগত পরিচয়ে চিকিৎসকও বটে। তিনি বলেন, “বিদ্যাসাগর হাসপাতালের পরিকাঠামো উন্নত করা দরকার। এই হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো থাকলে বেহালা ছাড়াও আমতলা, বজবজ, মহেশতলা এলাকার ১০ লক্ষ মানুষ উপকৃত হবেন।” ইন্দ্রনীল জানিয়েছেন, বিদ্যাসাগর হাসপাতালকে একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল হিসাবে গড়ে তুলতে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠাবেন তিনি।

ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রেফার (রোগীকে অন্যত্র পাঠিয়ে দেওয়া) রোগ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। রোগীদের অন্যত্র রেফার করে দেওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেন ইন্দ্রনীলও। তিনি বলেন, “বিদ্যাসাগর হাসপাতালে হৃদ্‌রোগের চিকিৎসার কোনও ব্যবস্থা নেই। দুর্ঘটনায় আহত রোগীকেও প্রাথমিক চিকিৎসার পর কলকাতার অন্য কোনও হাসপাতালে রেফার করে দেওয়া হয়।” একই সঙ্গে তিনি জানান, বিজেপি সরকারের কাছে স্বাস্থ্য এবং শিক্ষা অগ্রাধিকার পাবে। হাসপাতালের ভিতরে এবং বাইরে সিন্ডিকেট এবং অবৈধ কাজকর্ম বন্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।

Advertisement

অন্য দিকে, শনিবার রাতে আরজি কর-সহ বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। হাসপাতালের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement