Samik Bhattacharya

হাসপাতালে ভর্তি শমীক, টানা কয়েক দিন ধরে জ্বর কমছে না বিজেপির রাজ্য সভাপতির

বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ওষুধ খেয়েও জ্বর কমেনি শমীক ভট্টাচার্যের। সেই নিয়েই দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১২:০৬
Share:

বিজেপির রাজ‍্য সভাপতি শমীক ভট্টাচার্য। — ফাইল চিত্র।

অসুস্থ হয়ে সোমবার সকালে কলকাতার এক হাসপাতালে ভর্তি হলেন বিজেপির রাজ‍্য সভাপতি শমীক ভট্টাচার্য। গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। সূত্রের খবর, সোমবার সকালে দুর্বলতা অনুভব করেন। তার পরেই তাঁকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

Advertisement

বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ধরে জ্বর রয়েছে শমীকের। ওষুধ খেয়েও জ্বর কমেনি তাঁর। সেই নিয়েই দলীয় কর্মসূচিতে যোগ দেন তিনি। সোমবার কর্মসূচিতে যোগ দেওয়ার মতো অবস্থা তাঁর ছিল না বলে খবর।

দুর্যোগের পরে গত সোমবার উত্তরবঙ্গে গিয়েছিলেন শমীক। সেখানে তিনি ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন। সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলেন। তিনি স্থানীয় বিজেপি নেতাদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশও দেন। আঙুল তোলেন রাজ্য সরকারের দিকে। সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপরে হামলার ঘটনাতেও রাজ্য সরকারকে কটাক্ষ করেন শমীক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement