বাস ধর্মঘটের ডাক ২৯শে

কেন্দ্রের মোটর ভেহিক্‌লস আইনের বিরুদ্ধে এবং রাজ্যের পুলিশের জুলুমবাজির প্রতিবাদে ২৯ অগস্ট সারা রাজ্যে বাস ধর্মঘটের ডাক দিয়েছে চারটি মালিক সংগঠন।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৩৬
Share:

কেন্দ্রের মোটর ভেহিক্‌লস আইনের বিরুদ্ধে এবং রাজ্যের পুলিশের জুলুমবাজির প্রতিবাদে ২৯ অগস্ট সারা রাজ্যে বাস ধর্মঘটের ডাক দিয়েছে চারটি মালিক সংগঠন। সংসদে কেন্দ্রীয় সড়কমন্ত্রী নিতিন গড়ক়়ড়ির পেশ করা মোটরযান আইনের সংশোধনীতে বলা হয়েছে, আইন ভাঙলে পাঁচ থেকে ১০ গুণ পর্যন্ত জরিমানা করা হবে। সারা দেশে পথ-দুর্ঘটনার সংখ্যা কমাতেই এই ব্যবস্থা। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটস, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিটি এবং ওয়েস্ট বেঙ্গল কনট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্সের নেতাদের দাবি, এতে দুর্ঘটনা কমবে না। বরং পুলিশের ঘুষ নেওয়ার প্রবণতা বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement