Government Grants

ভোটমুখী পশ্চিমবঙ্গে নয়া‌ রেল প্রকল্পের অনুমোদন মোদী- মন্ত্রিসভার, বাস্কুল সেতু সংস্কারেও বরাদ্দের ঘোষণা

রেল সূত্রে খবর, সমগ্র প্রকল্পটি দু’ই রাজ্যের পাঁচ জেলা মিশিয়ে প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ। কাজ শেষ হতে সময় লাগবে পাঁচ-ছয় বছর। দাবি, পাঁচ হাজার ৬৫২টি গ্রামাঞ্চল এলাকায় রেল যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ০৩:১৭
Share:

—প্রতীকী চিত্র।

ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য জোড়া সিদ্ধান্ত মোদী মন্ত্রিসভার। ট্রেন চলাচল ব্যবস্থাকে আরও সহজ করতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে রেলের মাল্টি ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি কলকাতার বন্দর এলাকার প্রাচীন বাস্কুল সেতু সংস্কারের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে।

Advertisement

দুই রাজ্যে রেলের মাল্টি ট্র্যাকিং প্রকল্পে রেলের খরচ হবে ৪ হাজার ৪৭৪ কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অর্থনীতি সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি এই প্রকল্পে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গে রেলের এই প্রকল্পে কাজ হবে সাঁইথিয়া-পাকুরের চতুর্থ লাইন ও সাঁতরাগাছি—খড়গপুরের চতুর্থ লাইনে। রেল সূত্রে খবর, সমগ্র প্রকল্পটি দু’ই রাজ্যের পাঁচ জেলা মিশিয়ে প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ। কাজ শেষ হতে সময় লাগবে পাঁচ-ছয় বছর। দাবি, পাঁচ হাজার ৬৫২টি গ্রামাঞ্চল এলাকায় রেল যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এই প্রকল্পে যাত্রিবাহী ট্রেন চলাচল যেমন সহজ হবে তেমনই খনিজ পদার্থ-সহ বিভিন্ন পণ্য পরিবহনও সহজ হবে। বছরে প্রায় ৩.১ কোটি টন বেশি পণ্য পরিবহন করা সম্ভব হয়ে উঠবে। পর্যটন ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে বলেই দাবি রেল কর্তৃপক্ষের। শান্তিনিকেতন, তারাপীঠ থেকে রামেশ্বর কুণ্ড বা ধাদিকা বনাঞ্চলে ভ্রমণ করা যাবে সহজে।

অন্য দিকে, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী অনুমোদন দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের প্রায় ছয় দশক প্রাচীন বাসকুল সেতু সংস্কারের। খরচ হবে প্রায় ১১৭ কোটি ৫৪ লক্ষ টাকা। যার মধ্যে রয়েছে ‘সাগরমালা’ প্রকল্পের ৪১ কোটি টাকাও। সংস্কারের ফলে সেতুর পরিকাঠামো ও বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়ন করা হবে। করা হবে আধুনিকীকরণ। সংস্কারের ফলে সেতু দিয়ে যানচলাচল যেমন নিরাপদ হবে তেমনই বাড়বে সেতুর কার্যক্ষমতার মেয়াদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement