সেচ-পাম্প রাতেই চলুক, চান মুখ্যমন্ত্রী

দিনের বেলায় সেচের পাম্প চালালে বিদ্যুতের দাম পড়ে অনেক বেশি। তার বদলে রাতে শস্যখেতে জল দেওয়ার কাজটা করতে পারলে বিদ্যুতে টাকা লাগে কম। তাই রাত জেগে মাঠে জল দিন, বিদ্যুতের খরচ বাঁচান। চাষের খরচ বাঁচাতে কৃষকদের এই পরামর্শ দেবে রাজ্য সরকার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৭ ০২:৪৪
Share:

তুল্যমূল্য: রাজ্যে উৎপাদিত পেঁয়াজ দেখছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্নে কৃষিপণ্য নিয়ে বৈঠকে। নিজস্ব চিত্র

দিনের বেলায় সেচের পাম্প চালালে বিদ্যুতের দাম পড়ে অনেক বেশি। তার বদলে রাতে শস্যখেতে জল দেওয়ার কাজটা করতে পারলে বিদ্যুতে টাকা লাগে কম। তাই রাত জেগে মাঠে জল দিন, বিদ্যুতের খরচ বাঁচান। চাষের খরচ বাঁচাতে কৃষকদের এই পরামর্শ দেবে রাজ্য সরকার।

Advertisement

এবং পরামর্শটা আসছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই। কৃষিপণ্য নিয়ে শুক্রবার নবান্নে বৈঠকে বসেছিলেন মমতা। আলু, ডাল-সহ বিভিন্ন পণ্যের চাষ বাড়ানো এবং মাছ, ডিমের উৎপাদন বৃদ্ধির মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হয় সেখানে। বৈঠকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু ছাড়াও অন্য মন্ত্রীরা ছিলেন। চাষের খরচ বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক ভাবেই এ দিনের আলোচনায় উঠে আসে। বিদ্যুৎচালিত পাম্পের সাহায্যে দিনের বেলায় শস্যখেতে জল দিতে গেলে বিল অনেক বেড়ে যায়। তাই রাতে পাম্প চালানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর সেই পরামর্শের কথাই জানান বিদ্যুৎমন্ত্রী। তিনি হিসেব দেন, রাত ১১টার পরে পাম্প চালালে বিদ্যুতের খরচ পড়ব ইউনিট-পিছু দু’টাকা। তাতে চাষিদের বিলের খরচ অনেকটাই কমে যাবে। দিনের বেলায় বিদ্যুতের চাহিদা বেশি থাকে। তখন পাম্প চালালে ইউনিট-পিছু বিদ্যুতের দাম অনেক বেশি পড়বে। কৃষকেরা যাতে রাতেই পাম্প চালান, কৃষি ও বিদ্যুৎ দফতর সেই বিষয়ে প্রচার চালাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement