মন্ত্রী সত্যি ধর্না দিলে যোগ দেবে কংগ্রেসও

রাজ্যের গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের বেতন বাড়ানোর দাবিতে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরে ধর্নায় বসার হুমকি দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই হুমকিকে আপাতদৃষ্টিতে ‘নাটক’ বলেই মনে করছে বিরোধী দল কংগ্রেস।

Advertisement
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:২৫
Share:

রাজ্যের গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের বেতন বাড়ানোর দাবিতে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘরে ধর্নায় বসার হুমকি দিয়েছেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই হুমকিকে আপাতদৃষ্টিতে ‘নাটক’ বলেই মনে করছে বিরোধী দল কংগ্রেস। তবে সত্যিই শোভনদেব ধর্নায় গেলে দাবি আদায়ের স্বার্থে তাতে সামিল হতে চায় কংগ্রেসও। বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বক্তব্য, ‘‘এক জন পূর্ণমন্ত্রী সদিচ্ছা থাকলে গ্রাম পঞ্চায়েতের কর আদায়কারীদের বেতন বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকেই উত্থাপন করে দেখতে পারেন। সেই জন্যই ধর্নার হুমকিকে আপাতত লোক দেখানো নাটক বলেই মনে হচ্ছে!’’ তবে একই সঙ্গে মান্নান আরও বলেন, ‘‘শেষ পর্যন্ত শোভনদেববাবু যদি সত্যিই ধর্নায় বসার সাহস দেখাতে পারেন, তা হলে দাবি আদায়ের জন্য কংগ্রেস তাতে যোগ দেবে।’’ শোভনদেববাবুর নেতৃত্বাধীন ‘পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতি’ ওই কর আদায়কারীদের দৈনিক ২৭৮ টাকা মজুরির দাবি জানিয়েছে। ওই সংগঠনের সম্মেলনের মঞ্চ থেকে শনিবার প্রয়োজনে পঞ্চায়েতমন্ত্রীর কাছে ধর্নার পথে যাওয়ার কথা বলেছিলেন শোভনদেব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement