বিজ্ঞাপনে বিতর্ক, তদন্তের নির্দেশ

খাদ্যমন্ত্রীর নাম জড়িয়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি ছড়াল সিউড়িতে। দিন কয়েক আগে একটি ওয়েবসাইটে খাদ্য দফতর সিভিক ভলান্টিয়ার নিয়োগ করবে, এমন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

Advertisement
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০১:৫৭
Share:

খাদ্যমন্ত্রীর নাম জড়িয়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিভ্রান্তি ছড়াল সিউড়িতে। দিন কয়েক আগে একটি ওয়েবসাইটে খাদ্য দফতর সিভিক ভলান্টিয়ার নিয়োগ করবে, এমন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাতে জানানো হয়, খাদ্য দফতরে ১০০০ সিভিক ভলান্টিয়ার চাই। বেতন ১০ হাজার টাকা। চুক্তিভিত্তিক পদ। ইচ্ছুকেরা ৩০ নভেম্বেরের মধ্যে আবেদন করতে পারবেন। সেই বিজ্ঞাপনেই ছিল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। মন্ত্রী এমন বিজ্ঞপ্তি বা নির্দেশের কথা মানতে চাননি। ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement