Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণ আবার বাড়ল, মৃত্যু হল এক জনের

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ০২:৫৯
Share:

ফাইল চিত্র।

রাজ্যে কিছুটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে রয়েছে পঞ্চাশের নীচেই। শুক্রবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার অপরিবর্তিতই থাকল। অন্য দিকে, শুক্রবার সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ল রাজ্যে। দু’দিন পর রাজ্যে আবার এক জন কোভিড রোগীর মৃত্যু হল।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৮ হাজার ৪৮৯ জন।

এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ২১ হাজার ২০৩ জন। শুক্রবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৮ হাজার ৬৫২ জনের। দৈনিক সংক্রমণের হার ০.৫৫ শতাংশ। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৪২২।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement