Uorfi Javed

কামাখ্যা মন্দিরে উর্ফী, কপালে লাল তিলক! সত্যিই কি ধর্ম পরিবর্তন করে নতুন নামকরণ হল তাঁর?

সবুজ রঙের চুড়িদার, মাথা ঢাকা গোলাপি ওড়নায়, কপালে লাল টিপ, গলায় গাঁদা ফুলের মালা। এই বেশে দেখা যায় উর্ফীকে। সেই সঙ্গে গায়ে জড়িয়েছিলেন মন্দিরের লাল কাপড়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৫:২১
Share:

নতুন নামকরণ হল উর্ফীর? ছবি: সংগৃহীত।

কোনও ধর্মেই বিশ্বাসী নন, কিছু দিন আগেই জানিয়েছিলেন উর্ফী জাভেদ। এক নেটপ্রভাবী দাবি করেছিলেন, উর্ফী নাকি ধর্ম পরিবর্তন করেছেন এবং এখন তাঁর নাম রিতা ভরদ্বাজ। তাঁকে জবাব দিতে গিয়ে উর্ফী বলেছিলেন যে, এ খবর সম্পূর্ণ মিথ্যা। কিন্তু তার কিছু দিনের মধ্যেই অসমের কামাখ্যা মন্দিরে পৌঁছে গেলেন তিনি।

Advertisement

কামাখ্যা মন্দিরে গিয়ে সেখান থেকে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন উর্ফী। সবুজ রঙের চুড়িদার, মাথা ঢাকা গোলাপি ওড়নায়, কপালে লাল টিপ, গলায় গাঁদা ফুলের মালা। এই বেশে দেখা যায় উর্ফীকে। সেই সঙ্গে গায়ে জড়িয়েছিলেন মন্দিরের লাল কাপড়। মন্দিরের পুরোহিতের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন তিনি। মন্দির চত্বরের বেশ কিছু ছবি তুলে ধরে উর্ফী লিখেছেন, “গুয়াহাটির কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম।” তার পরেই প্রশ্ন উঠছে, সত্যিই কি তা হলে ধর্ম পরিবর্তন করেছেন উর্ফী? এক নিন্দক আবার খোঁচা দিয়ে লিখেছেন, “আপনি তো নিজেকে নাস্তিক বলতেন! তা হলে আবার মন্দিরে কী করছেন?” তবে সে সব প্রশ্নের কোনও উত্তর দেননি উর্ফী।

কিছু দিন আগেই মিতা চৌধরী নামে এক মহিলা উর্ফীর উদ্দেশে বলেছিলেন, “উর্ফী আগে মুসলিম ছিলেন। এখন নিজের নাম বদলে রিতা ভরদ্বাজ হয়েছেন তিনি। তার মানে, তিনি তো ধর্ম পরিবর্তন করেছেন। তিনি মুসলিম থেকে এখন হিন্দু হয়েছেন।” উর্ফীও পাল্টা বলেছিলেন, “আন্টি, একটু ভাল করে খোঁজ নিন। আমি কখনও নিজের নাম বা ধর্ম পরিবর্তন করিনি। আমি কোনও ধর্মেই বিশ্বাস করি না।” উর্ফীকে অধিকাংশ সময়ে ‘অর্ধনগ্ন’ হিসাবে দেখা যায়, এমন দাবিও করেছিলেন মিতা। ক্ষোভ উগরে দিয়ে তিনি আরও বলেছিলেন, “আমি শুধু পোশাকের দিক থেকে নগ্ন নই, আমার কথার দিক থেকেও আমি খুব নগ্ন ও সোজাসাপটা। তবে আজ উত্তর দেওয়ার ইচ্ছা নেই। সমালোচনা করতে চাইলে করুন, কিন্তু মিথ্যা খবর ছড়াবেন না।”

Advertisement

কিন্তু, উর্ফী কামাখ্যা মন্দির থেকে ছবি ভাগ করার পরে নেটাগরিকের একাংশের মত, সত্যিই হয়তো ধর্ম পরিবর্তন করেছেন তিনি। ধর্ম পরিবর্তন করে কি তাঁর নাম হয়েছে রিতা? উর্ফীর উত্তরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement