Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে কমল দৈনিক আক্রান্ত, আবারও কোভিডে মৃত্যু শূন্য

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২২ ২২:৩৪
Share:

ফাইল চিত্র।

বুধবার বাড়লেও বৃহস্পতিবার আবার কমল দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। এবং রয়েছেও পঞ্চাশের নীচে। পাশাপাশি কমল দৈনিক সংক্রমণের হারও। সেই সঙ্গে রাজ্যে আরও কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যুর হয়নি।

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৬১১ জন।

এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট মৃত ২১ হাজার ২০০ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে হল ০.২৮ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৫০৪।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement