Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে সামান্য বাড়ল দৈনিক আক্রান্ত, আবারও কোভিডে মৃত্যু শূন্য

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ২৩:০৭
Share:

ফাইল চিত্র।

শনিবার সামান্য বাড়ল রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। তবে রয়েছে পঞ্চাশের নীচে। পাশাপাশি, বেড়েছে দৈনিক সংক্রমণের হারও। সেই সঙ্গে রাজ্যে আরও কিছুটা কমল সক্রিয় রোগীর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোনও কোভিড রোগীর মৃত্যুর হয়নি।

শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৬৬৫ জন।

এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট মৃত ২১ হাজার ২০০ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের হার কমে হল ০.২৪ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৪৮১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement