গ্রেফতার কাউন্সিলর

তৃণমূলের এক সমর্থককে গুলি ও আরএক জনকে মারধরের অভিযোগে জড়িয়ে কোচবিহার পুরসভার চেয়ারপার্সন রেবা কুণ্ডুর ছেলে শুভজিৎ কুণ্ডুকে পুলিশ গ্রেফতার করেছে। শুভজিৎবাবু তৃণমূলের কাউন্সিলর।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০২:৫৩
Share:

তৃণমূলের এক সমর্থককে গুলি ও আরএক জনকে মারধরের অভিযোগে জড়িয়ে কোচবিহার পুরসভার চেয়ারপার্সন রেবা কুণ্ডুর ছেলে শুভজিৎ কুণ্ডুকে পুলিশ গ্রেফতার করেছে। শুভজিৎবাবু তৃণমূলের কাউন্সিলর। তাঁকে এক দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ জানায়, অভিযুক্তদের মদত দেওয়ার অভিযোগে শুভজিৎবাবুকে ধরা হয়েছে। সোমবার রাতে এই ঘটনায় আহত দু’জনেই তৃণমূল নেতা অভিজিৎ দে ভৌমিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। যাঁদের বিরুদ্ধে অভিযোগের তির, তাঁরা প্রয়াত বীরেন কুণ্ডুর ছেলে শুভজিৎবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত। তবে গোষ্ঠীকোন্দলের বিষয়ে কেউই কোন মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement