Parliamentary Standing Committee

বঞ্চনা নিয়ে ডেরেকরা সরব স্থায়ী কমিটিতে

ডেরেকের চিঠিতে দাবি করা হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের মোট প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৯:৩৭
Share:

ডেরেক ও’ব্রায়েন। — ফাইল চিত্র।

স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হল তৃণমূল। সূত্রের খবর, সোমবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিপর্যয় মোকাবিলা খাতে পশ্চিমবঙ্গের পাওনা বিপুল অর্থের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়ালের কাছে চার পাতার একটি চিঠি জমা দেন তিনি। সেই চিঠিতে শুধু ওই একটি নয়, মহিলা সুরক্ষা প্রকল্প, সীমান্ত পরিকাঠামো উন্নয়নের বাস্তবায়ন সম্পর্কেও উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।

কমিটির আর এক সদস্য, কংগ্রেসের লোকসভা সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও একটি চিঠি জমা দিয়েছেন রাধামোহনকে। তাতে তিনি ভারতীয় সুরক্ষাবাহিনীতে শূন্য পদে লোক নিয়োগের দাবি জানিয়েছেন। ভারতীয় নিরাপত্তার জন্য মানবসম্পদ গড়ে তোলার পরামর্শ দেন প্রিয়ঙ্কা।

অন্য দিকে ডেরেকের চিঠিতে দাবি করা হয়েছে, বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণ বাবদ কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের মোট প্রায় ৫৩,৬৯৬ কোটি টাকা বকেয়া রয়েছে। এই বিপুল অর্থ না মেটানোয় ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠন ও ত্রাণের কাজে সমস্যা তৈরি হচ্ছে। এ দিনের বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক তথা ডোনার-এর বরাদ্দ অর্থের বড় অংশ ব্যবহার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সদস্যরা দলমত নির্বিশেষে প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে। বৈঠকে মণিপুরে তহবিল ব্যবহারের উপর আলাদা নোট দেওয়ার দাবিও ওঠে। উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ বিপুল অর্থ যে সম্পূর্ণ ভাবে খরচ করা হচ্ছে না, ২০২৪-’২৫ অর্থবর্ষে ডোনার বাজেটের প্রায় ৪১ শতাংশ এবং ২০২৫-’২৬ অর্থবর্ষে ৩৬ শতাংশ যে অব্যবহৃত থেকে গিয়েছে, সে কথা তুলে ধরা হয় ডেরেকের চিঠিতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন