State News

যুব সম্মেলন ‘শান্তি’তেই

কাটোয়ায় শান্তিপূর্ণ ভাবেই মিটে গেল ডিওয়াইএফআইয়ের দু’দিনের জেলা সম্মেলন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ০২:০৩
Share:

ছবি: সংগৃহীত।

সিপিএমের জেলা নেতৃত্বের সঙ্গে সংঘাতে পরপর দু’বার বিতণ্ডা হয়েছে পূর্ব বর্ধমানে এসএফআই জেলা সম্মেলনে। ছাত্র সংগঠনের নেতৃত্ব এবং জেলা কমিটি গড়া নিয়ে সংঘাত বেধেছে। তবে সেই সংঘাতের কোনও প্রভাব পড়ল না ওই জেলার যুব সম্মেলনে। কাটোয়ায় শান্তিপূর্ণ ভাবেই মিটে গেল ডিওয়াইএফআইয়ের দু’দিনের জেলা সম্মেলন। প্রলয় আইচের জায়গায় জেলার নতুন যুব সভাপতি হয়েছেন রায়নার স্বর্ণেন্দু দাস। জেলা সম্পাদক পদে পুনর্নির্বাচিত জামালপুরের অয়নাংশু সরকার। মোট ১৫ জনের জেলা যুব সম্পাদকমণ্ডলীর মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন সম্মেলনে, এক জনকে পরে নেওয়া হবে। জেলা কমিটি হয়েছে ৬৩ জনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement