Special Train

মতুয়া মহামেলা: শিয়ালদহ বিভাগে চার দিন ২৮টি বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল! রইল পূর্ণ সূচি

রেলের তরফে জানানো হয়েছে, মতুয়া মেলা উপলক্ষে ভক্তদের সমাগম সামাল দিতে প্রতি বছরের মতো এ বছরও শিয়ালদহ বিভাগের জন্য বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২১:৫৩
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটমুখী পশ্চিমবঙ্গে মতুয়া মহামেলার জন্য বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করল পূর্ব রেল। আগামী ১৬ থেকে ২০ মার্চ শিয়ালদহ বিভাগের ঠাকুরনগর স্টেশন পর্যন্ত মোট ২৮টি বিশেষ ট্রেন চালানো হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া মেলায় যাওয়ার জন্য যাতে কোনও অসুবিধায় পড়তে না-হয়, তার ব্যবস্থা করল পূর্ব রেল।

Advertisement

রেলের তরফে জানানো হয়েছে, মতুয়া মেলা উপলক্ষে ভক্তদের সমাগম সামাল দিতে প্রতি বছরের মতো এ বছরও শিয়ালদহ বিভাগের জন্য বিশেষ লোকাল ট্রেন চালানো হবে। অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে রেল। জানানো হয়েছে, বিশেষ ট্রেনগুলি ঠাকুরনগর, গেদে, লালগোলা, ক্যানিং এবং নামখানা রুটে চালানো হবে। আপ এবং ডাউনে সব স্টেশনেই এই ট্রেনগুলি থামবে।

বিশেষ ট্রেনের সূচি?

১৬ মার্চ, সোমবার

Advertisement

সকাল ১১টা ২০মিনিট: গেদে-ঠাকুরনগর স্পেশ্যাল (রানাঘাট-বনগাঁ হয়ে)

ভোর ৪টে ০৫ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশ্যাল (রানাঘাট-বনগাঁ হয়ে)

সকাল ৬টা ৩৫ মিনিট: ক্যানিং-ঠাকুরনগর স্পেশ্যাল (বালিগঞ্জ-দমদম হয়ে)

সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশ্যাল (বালিগঞ্জ-দমদম হয়ে)

১৭ এবং ১৮ মার্চ (মঙ্গল এবং বুধবার)

সকাল ১১টা ২০ মিনিট: গেদে-ঠাকুরনগর স্পেশ্যাল

ভোর ৪টে ৫০ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশ্যাল

সকাল ৬টা ৩৫ মিনিট: ক্যানিং-ঠাকুরনগর স্পেশ্যাল

সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশ্যাল

বিকেল ৪টে ৩৫ মিনিট: ঠাকুরনগর-গেদে স্পেশ্যাল

দুপুর ৩টে ৪৫ মিনিট: ঠাকুরনগর-লালগোলা স্পেশ্যাল

বিকেল ৫টা: ঠাকুরনগর-ক্যানিং স্পেশ্যাল

বিকেল ৪টে ০৫ মিনিট: ঠাকুরনগর-নামখানা স্পেশ্যাল

১৯ এবং ২০ মার্চ (বৃহস্পতি এবং শুক্রবার)

ভোর ৪টে ৫০ মিনিট: লালগোলা-ঠাকুরনগর স্পেশ্যাল

সকাল ৫টা: নামখানা-ঠাকুরনগর স্পেশ্যাল

দুপুর ৩টে ৪৫ মিনিট: ঠাকুরনগর-লালগোলা স্পেশ্যাল

বিকেল ৪টে ০৫ মিনিট: ঠাকুরনগর-নামখানা স্পেশ্যাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement