লেনদেনে রাশ কমিশনের

আসন্ন লোকসভা নির্বাচনে নগদ অর্থ ব্যবহারে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:২১
Share:

আসন্ন লোকসভা নির্বাচনে নগদ অর্থ ব্যবহারে বিশেষ নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন।

আসন্ন লোকসভা নির্বাচনে নগদ অর্থ ব্যবহারে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

Advertisement

তাতে বলা হয়েছে, ভোট পর্বে এক দিনে একটি লেনদেনের ক্ষেত্রে কোনও প্রার্থী বা রাজনৈতিক দল নগদ ১০ হাজারের বেশি টাকা ব্যবহার করতে পারবেন না। অঙ্ক তার বেশি হলে চেক, ড্রাফট, আরটিজিএস, এনইএফটি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত অন্য কোনও বৈদ্যুতিন মাধ্যমে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই পদ্ধতি অবলম্বন করতে হবে অনুদানের ক্ষেত্রেও।

রিটার্নিং অফিসার, নির্বাচনী খরচের পর্যবেক্ষক, রাজনৈতিক দল, প্রার্থী এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্তদের কাছে এই নির্দেশ পাঠানোর জন্য মুখ্য নির্বাচনী অফিসারদের (সিইও) নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement