সেলফি-র সাতকাহন

ভাল স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরায় ছবি তোলার পরেও অনেক সময় নিজেকে সুন্দর দেখায় না। মন খারাপ হয়ে যায়। সে জন্য খেয়াল রাখুন সহজ কিছু টিপস।কীভাবে আপনাকে একটু স্লিম দেখাবে, মুখের ভঙ্গি কেমন থাকলে আপনাকে আরও বেশি আকর্ষণীয় লাগবে সে দিকে খেয়াল রাখতে হবে।

Advertisement

প্রলয় সামন্ত

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০০:২৮
Share:

কীভাবে আপনাকে একটু স্লিম দেখাবে, মুখের ভঙ্গি কেমন থাকলে আপনাকে আরও বেশি আকর্ষণীয় লাগবে সে দিকে খেয়াল রাখতে হবে।

Advertisement

ছবিতে মুখের নিচের অংশ অনেকের বেশ ভারী আসে। অনেকের ভাঁজ দেখা যায়। এই সমস্যা দূর করতে ক্যামেরা কখনওই মুখের নীচে ধরবেন না।

Advertisement

এই সমস্যা দূর করতে মোবাইল নীচে ধরে ছবি তুলবেন না। এতে গলা ও মুখের নীচের অংশে টানটান ভাব আসতে পারে।

ছবি তোলার সময় হাসতে বললে অনেকের মুখটি অতিরিক্ত হাসিহাসি হয়ে যায়। এই সমস্যা দূর করতে দাঁতের পাটির মাঝে ফাঁক রাখবেন না। এমন ভাবে হাসুন যেন জিভ দেখা না যায়। এতে করে হাসিটা স্বাভাবিক ও ন্যাচারাল আসবে।

ছবি তোলার সময় সূর্যের আলোকে বিষয়বস্তুর পাশে রাখুন। আলো কখনও যেন বিযয় বা ক্যামেরার উপরে সরাসরি না পড়ে।

অনেক সময় চোখের মণি সাদা ধরণের আসে। এ জন্য ছবি তোলার ঠিক আগে একটু উজ্জ্বল আলোতে তাকিয়ে নিন। এতে চোখের পিউপিল সঙ্কুচিত হয়ে আসে. যার ফলে মণি সাদা হওয়ার সমস্যা থাকে না।

কোন অ্যাঙ্গেলে দাঁড়ালে মুখের কোন দিকটা ছবিতে বেশি ভাল আসে সে দিকে লক্ষ রাখুন। হাত কাঁপা রুখতে এবং যে কোনও অ্যাঙ্গেলে ছবি তুলতে সেলফি স্টিক ব্যবহার করুন।

মাথা এক দিকে হেলিয়ে রেখে ছবি তুললে আপনাকে ভাল দেখাবে।

বিভিন্ন এডি়টিং অ্যাপের সাহায্যে ছবিতে চোখের লাল ভাব দূর করুন ও কালার টোন বদলালে ছবিও আরও সুন্দর হবে।

আপনার যে ছবিটি সবচেয়ে সুন্দর এসেছে, তাতে কীভাবে দাঁড়িয়েছিলেন, মুখভঙ্গি কেমন ছিল— ভাল করে দেখুন এবং সেভাবে ছবি তুলুন।


সেরা পাঁচ

আগামী চার সপ্তাহে যে সব সিনেমার জন্য অপেক্ষা।
হলি-বলি-টলি এই তিন ইন্ডাস্ট্রি মিলিয়ে তারই সেরা পাঁচ।

রিগ্রেশন (২৮ অগস্ট) নিজের মেয়ের যৌন নিগ্রহে অভিযুক্ত বাবা। তা নিয়েই ক্রাইম থ্রিলার। বাবা-মেয়ের ভূমিকায় ডেভিড ডেনকিক এবং এমা ওয়াটসন।

কৌন কিতনে পানি মে (২৮ অগস্ট) ওড়িশার জলকষ্টে ভোগা এলাকার দৈনন্দিন জীবনযাপন নিয়ে ব্যঙ্গধর্মী চলচ্চিত্র। অভিনয়ে কুণাল কপূর, রাধিকা আপতে।

পারব না আমি ছাড়তে তোকে (১১ সেপ্টেম্বর) একটি তেলেগু ছবির রিমেক। রাজ চক্রবর্তীর পরিচালনায় পারিবারিক প্রেমের গল্প।

ব্ল্যাক মাস (১৮ সেপ্টেম্বর) এক মাফিয়া পরিবারকে ধ্বংস করার কাহিনি নিয়ে এই ছবি। অভিনয়ে জনি ডেপ, বেনেডিক্ট কাম্বারব্যাচ।


কাট্টি বাট্টি (১৮ সেপ্টেম্বর) কঙ্গনা রানাউত এবং ইমরান খান অভিনীত রোমান্টিক কমেডি ছবি। পরিচালক নিখিল আডবানী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement