TMC Rajya Sabha

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় পাঁচ জন

তৃণমূলের আর এক প্রার্থী, আইনজীবী মেনকা গুরুস্বামী অবশ্য সুপ্রিম কোর্টে মামলা থাকায় কলকাতায় ছিলেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৯:১৮
Share:

রাজ্যসভায় নির্বাচিত হওয়ার শংসাপত্র নিচ্ছেন রাজীব কুমার। নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন পাঁচ জন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও কোয়েল মল্লিক এবং বিজেপির রাহুল সিন্হার হাতে শংসাপত্র তুলে দেওয়া হল সোমবার। তৃণমূলের আর এক প্রার্থী, আইনজীবী মেনকা গুরুস্বামী অবশ্য সুপ্রিম কোর্টে মামলা থাকায় কলকাতায় ছিলেন না। তাঁর হয়ে বিধানসভার সচিব সৌমেন্দ্রনাথ দাসের কাছ থেকে শংসাপত্র নিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলের সুব্রত বক্সী, সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাজ্যসভায় মেয়াদ ফুরোচ্ছে আগামী ২ এপ্রিল। তৃণমূলের আর এক সাংসদ মৌসম রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁদের জায়গায় নতুন পাঁচ জনের রাজ্যসভার মেয়াদ শুরু হবে এপ্রিলের গোড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন