West Bengal SIR

গণনা-পত্র নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে

সুবোধের পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১০:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় যে গণনা-পত্র, তার আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুবোধচন্দ্র রায় নামে এক আইনজীবী। কলকাতা প্রেস ক্লাবে সোমবার সুবোধ দাবি করেছেন, “আমার মতে, গণনা-পত্রটির কোনও আইনি ভিত্তি নেই। সর্বোচ্চ আদালতের কাছে বিষয়টি স্পষ্ট করে জানতে চেয়েছি। গণনা-পত্রের যদি আইনি ভিত্তি না-থাকে, তা হলে তার উপরে নির্ভর করে যে এসআইআর-প্রক্রিয়া, সেটা কতটা স্বচ্ছ ভাবে হওয়া সম্ভব?” সুবোধের পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ। সুবোধের করা মামলারশুনানির তারিখ পড়েছে আজ, মঙ্গলবার। সেখানে ডিজিটাল-মাধ্যমে সওয়াল করবেন সুবোধই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন