Hawkers

কমিটি গঠনের দাবি হকার যৌথ মঞ্চের

মঞ্চে রয়েছে সিটু, এআইটিইউসি, টিইউসিসি, ইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি এবং আইএনটিইউসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৭:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে বিভিন্ন জায়গায় নিয়ম না-মেনে হকার উচ্ছেদের অভিযোগ তুলছে বিরোধীরা। এই পরিস্থিতিতে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের হকার-নীতিকে বিঁধেই নতুন সরকারের কাছে এই বিষয়ে কমিটি গঠন, বিকল্প রুজির ব্যবস্থা করা-সহ বেশ কয়েকটি দাবিতে সরব হল হকার যৌথ মঞ্চ। এই মঞ্চে রয়েছে সিটু, এআইটিইউসি, টিইউসিসি, ইউটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি এবং আইএনটিইউসি। হকার-মঞ্চের অভিযোগ, হকার আইন ২০১৪ অনুযায়ী পূর্বতন সরকার হকার সংগঠন এবং কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ‘টাউন ভেন্ডিং কমিটি’ গঠন করেনি এবং আইন প্রয়োগে ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতিতে, রুটি-রুজির বিকল্প ব্যবস্থা না-করে হকার উচ্ছেদ চলবে না, ভেন্ডিং কমিটি গঠন করা, হকারদের পরিচয়পত্র ও ‘ভেন্ডিং লাইসেন্স’ দেওয়া, খুচরো ব্যবসায় বৃহৎ পুঁজির প্রবেশ বন্ধ এবং হকারদের ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করার জন্য বিজেপি সরকারের কাছে দাবি জানিয়েছে হকার যৌথ মঞ্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন