Hooghly

পুরসভার জমিতে জিম, কুকুর রাখার শীতাতপ নিয়ন্ত্রিত ঘর? চাঁপদানির বিজেপি বিধায়কের দাবি, তদন্ত হবে

হুগলির বৈদ্যবাটী পুরসভা এলাকায় আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির জন্য জমি অনুমোদিত ছিল। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে জিম। জাল দিয়ে ঘেরা জায়গায় থাকত কুকুরও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ২৩:১৪
Share:

সরকারি জমিতে জিমের অভিযোগ চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিংহের। —নিজস্ব চিত্র।

পুরসভার সরকারি জমিতে রয়েছে জিম! শুধু তা-ই নয়, কুকুরদের রাখার বন্দোবস্তও রয়েছে সেখানে। কুকুর রাখার ওই জায়গা আবার শীতাতপ নিয়ন্ত্রিত! যে জায়গায় এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল, সেখানে জিম, কুকুর রাখার ঘর দেখে হতবাক চাঁপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিংহ। তাঁর দাবি, এই ‘বিলাসিতা’র তদন্ত হবেই।

Advertisement

হুগলির বৈদ্যবাটী পুরসভা এলাকায় আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির জন্য জমি অনুমোদিত ছিল। অভিযোগ, সেই জমিতেই তৈরি হয়েছে জিম। জাল দিয়ে ঘেরা জায়গায় থাকত কুকুরও। শনিবার সকালে ওই জায়গা পরিদর্শনে এসে চাঁপদানির প্রাক্তন বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন বর্তমান বিধায়ক দিলীপ। তাঁর কথায়, ‘‘মানুষের থাকার জায়গা নেই। আবার এখানে কুকুরের জন্য এসির ব্যবস্থা করা হয়েছে। এই জায়গা প্রাক্তন বিধায়কের বিলাসিতার জায়গা।”

দিলীপের দাবি, ওই জিম বা কুকুর রাখার ঘরের চাবি রয়েছে অরিন্দমের কাছে। তার পরেই বিজেপি বিধায়ক বলেন, ‘‘এখানকার সব কিছুরই তদন্ত হবে। কেউ ছাড় পাবেন না।’’

Advertisement

ঘটনা প্রসঙ্গে বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান জানান, তিন বছর আগে ওই ইউনিটটা একটি সংস্থার হাতে দেওয়া হয়। তারা সেখানে কী করেছে বা কী হচ্ছে, সেটা পুরোটাই ওই সংস্থার দায়। এর সঙ্গে পুরসভা কোনও ভাবেই যুক্ত নয়। দিলীপের অভিযোগের প্রতিক্রিয়া জানতে অরিন্দমকে ফোন করা হয়। কিন্তু কোনও সাড়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement