TMC Leader Arrested from Kerala

গোঁফ কামিয়েও হল না শেষরক্ষা! কেরল থেকে ধৃত আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, সাত কোটির প্রতারণার অভিযোগ

স্বপন যখন আরামবাগ পুরসভার পুরপ্রধান, সে সময় গ্রিনসিটি প্রকল্পে প্রায় সাত কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৩:২৯
Share:

স্বপন নন্দী। গোঁফ কামিয়েও হল না শেষরক্ষা। — ফাইল চিত্র।

পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়েছিলেন কেরলে! কামিয়ে ফেলেছিলেন গোঁফও। কিন্তু শেষরক্ষা হল না। গ্রিনসিটি দুর্নীতি মামলায় কেরল থেকে গ্রেফতার হলেন আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান তথা তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক স্বপন নন্দী। কেরলের তিরুঅনন্তপুরম জেলা পুলিশের কাঞ্জিরামপুরম থানা এলাকা থেকে গত শুক্রবার স্বপনকে গ্রেফতার করে হুগলি গ্রামীণ পুলিশের তদন্তকারী দল। ট্রানজ়িট রিমান্ডে তাঁকে নিয়ে এসে সোমবার হুগলির আদালতে হাজির করানোর কথা রয়েছে।

Advertisement

স্বপন যখন আরামবাগ পুরসভার পুরপ্রধান, সে সময় গ্রিনসিটি প্রকল্পে প্রায় সাত কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। অভিযোগ, আরামবাগের স্কুলগুলির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য অনুদান বরাদ্দ করা হয়েছিল। কিন্তু প্রকল্পের কোনও কাজ না করেই ভুয়ো বিল তৈরি করে বরাদ্দ টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান, তৃণমূলের সমীর ভাণ্ডারি দুর্নীতির তদন্ত চেয়ে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পলাতক ছিলেন স্বপন। তাঁকে ধরতে সিট গঠন করে হুগলি গ্রামীণ পুলিশ।

ওই মামলায় আরামবাগ থানার পুলিশ স্বপনের আগে তিন জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে রয়েছেন, আরামবাগ পুরসভার সরকারি কর্মী কৌস্তুভ মুখোপাধ্যায়, ইঞ্জিনিয়ার মানস কুণ্ডু এবং ঠিকাদার স্বরভানু ঘোষ। এর পরই স্বপনের খোঁজে তল্লাশি শুরু হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement