Howrah Robbery

হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি! নগদ টাকা, গয়নার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল দুষ্কৃতীরা

পুলিশ জানতে পেরেছে, পাঁচ দুষ্কৃতী এসেই চন্দনের সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু চন্দনও নাছোড়। দুষ্কৃতীদের সঙ্গে ব্যাগ নিয়ে টানাহ্যাঁচড়া চলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৯:০৮
Share:

প্রতীকী ছবি।

হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, স্বর্ণব্যবসায়ীর নাম চন্দন কাঁড়ার। প্রতি দিনের মতো তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত তখন সাড়ে ন’টা। চন্দনের সঙ্গে তখন একটি ব্যাগে সোনা, রুপোর গয়না এবং নগদ টাকা ছিল। দুষ্কৃতীরা আগে থেকেই অপেক্ষা করছিল। চন্দন দোকান বন্ধ করে বাইকে উঠতে যাবেন, এমন সময় দুষ্কৃতীরা তাঁকে এসে ঘিরে ধরে। তার সংখ্যায় পাঁচ জন ছিল বলে জানা গিয়েছে।

পুলিশ জানতে পেরেছে, পাঁচ দুষ্কৃতী এসেই চন্দনের সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু চন্দনও নাছোড়। দুষ্কৃতীদের সঙ্গে ব্যাগ নিয়ে টানাহ্যাঁচড়া চলে। তবে তাঁদের সঙ্গে এঁটে উঠতে পারেননি। বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলিও ছোড়ে দুষ্কৃতীরা। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গিয়েছেন। দুষ্কৃতীরা তিনটি বাইকে করে এসেছিল বলে দাবি। চন্দনের কাছ থেকে গয়নাভর্তি ব্যাগ ছিনিয়ে চম্পট দেয়। চন্দনও দুষ্কৃতীদের পিছু ধাওয়া করেন বাইক নিয়ে। কিন্তু ধরতে পারেননি। এর পরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ আসে। জানা গিয়েছে, চন্দনের ব্যাগে প্রায় ২০০ গ্রাম সোনা, ৮ কেজি রুপো এবং নগদ ৬০ হাজার টাকা ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement