TMC Leaders Arrest

হাওড়া স্টেশন চত্বরে তোলাবাজির অভিযোগ, শিলিগুড়ি থেকে পাকড়াও আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি

রবিবারই ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বর এলাকায় একাধিক তোলাবাজি অভিযোগ রয়েছে। তবে গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বার হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৪৫
Share:

ধৃত অরবিন্দ দাস ওরফে টাবলু। —নিজস্ব চিত্র।

হাওড়া জেলায় পূর্বতন শাসকদলের আরও এক নেতা গ্রেফতার। এ বার পুলিশের হাতে পাকড়াও হলেন হাওড়া সদরের প্রাক্তন আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতি অরবিন্দ দাস ওরফে টাবলু। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি প্রদর্শনের বেশ কিছু অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে খবর।

Advertisement

হাওড়া সিটি পুলিশের একটি সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তৃণমূলের টাবলুর খোঁজ চলছিল। শেষমেশ তাঁর সন্ধান মেলে। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশের একটি দল উত্তরবঙ্গ চলে গিয়েছিল। শিলিগুড়ি থেকে জেলার আইএনটিটিইউসি-র প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, শিলিগুড়িতে এক আত্মীয়র বাড়িতে গা-ঢাকা দিয়েছিলেন তিনি।

রবিবারই ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হয়েছিল। তাঁর বিরুদ্ধে হাওড়া স্টেশন চত্বর এলাকায় একাধিক তোলাবাজি অভিযোগ রয়েছে। তবে গত ৪ মে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বার হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

Advertisement

উত্তর হাওড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী এবং আইএনটিটিইউসির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্তমান বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন টাবলু। তবে তাঁর গ্রেফতারির পর তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement