Howrah Promoter Murder

কেন অধরা অভিযুক্তেরা? পিলখানায় প্রোমোটার খুনের প্রতিবাদে গোলাবাড়ি থানা ঘেরাও করল বামেরা! উত্তেজনা

সালকিয়া সম্মিলনী পার্ক থেকে মিছিল করে নেতা-কর্মী এবং সমর্থকেরা গোলাবাড়ি থানার সামনে হাজির হন। থানার সামনে পুলিশি ব্যারিকেডে লাথি মারেন কয়েক জন বিক্ষোভকারী। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১৮:২০
Share:

থানার সামনে পুলিশ বনাম এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীরা। —নিজস্ব ছবি।

পিলখানাকাণ্ডের প্রতিবাদে বামেদের থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা হাওড়ার গোলাবাড়ি থানায়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। বাধা আসে। বিকেলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে থানার সামনে।

Advertisement

গোলাবাড়ি থানার পিলখানায় প্রোমোটার সৌফিক খানের খুনের পর চার দিন কেটে গিয়েছে। চার জন গ্রেফতার হয়েছেন। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তদন্তভার গিয়েছে রাজ্য সিআইডি-র হাতে। কিন্তু এখনও মূল দুই অভিযুক্ত হারুন খান এবং রাফাকাত হোসেন (রোহন) অধরা। কেন এখনও তাঁরা ধর পড়ছেন না, সেই প্রশ্ন তুলে এবং এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বন্ধের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি নেয় এসএফআই এবং ডিওয়াইএফআই।

উত্তর হাওড়ার সালকিয়া সম্মিলনী পার্ক থেকে মিছিল করে তাদের নেতা-কর্মী এবং সমর্থকেরা গোলাবাড়ি থানার সামনে হাজির হন। থানার সামনে পুলিশি ব্যারিকেডে লাথি মারেন কয়েক জন বিক্ষোভকারী। ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে বচসা চরম আকার নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ।

Advertisement

উল্লেখ্য, হাওড়া সিটি পুলিশ ইতিমধ্যে হারুনের সহযোগীদের গ্রেফতার করে হেফাজতে নিয়েছে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি কলকাতার বউবাজার থানা এলাকায়। সেখান থেকে দু’টি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement