—প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্যে রাজনৈতিক পালা বদলের পরে উত্তরপাড়ায় ‘বুলডোজ়ার’ দিয়ে বেআইনি ভাবে তৈরি পূর্বতন শাসকদল তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেওয়ায় বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তীকে ‘বুলডোজ়ারবাবু’ বলে উল্লেখ করছেন অনেকে। বিধায়ক সেই সমালোচনার অভিমুখ সিপিএমের দিকে ঘুরিয়ে দিয়ে তীব্র কটাক্ষ করেছেন।
দীপাঞ্জন বলেন, ‘‘সিপিএমকে এখন বিজেপির কটূক্তি করেই হাওয়ার ভেসে থাকতে হবে। কারণ ,সদ্য আমার কাছে ওঁরা ২৮ হাজার ভোটে হেরেছেন। তবে ওঁদের মনে রাখতে হবে, ওঁরা যদি কোনও অপকীর্তি করে বেআইনি নির্মাণ করে থাকেন, তা-ও বুলডোজ়ার দিয়ে ভেঙে আসব। ওঁদের সমালোচনায় আমার কিছু
যায়-আসে না।’’
সিপিএমের হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষের প্রতিক্রিয়া, ‘‘উনি (দীপাঞ্জন) আদতে রাজনীতির লোক নন। সারা ভারত জুড়ে যে সংস্কৃতি চলছে, তারই অন্ধ অনুকরণ উনি করছেন। তবে উনি এ রাজ্যের মাটি চেনেন না। ওঁর এই বুলডোজ়ার-রাজনীতি অচিরেই মানুষ ছুড়ে
ফেলে দেবে।’’
মঙ্গলবারেও উত্তরপাড়া এবং কোন্নগরে জনকল্যাণ শিবির পরিদর্শন করেন বিধায়ক। শিবির আয়োজনে প্রশাসনিক স্তরে কিছু কিছু ব্যবস্থার সমালোচনা করেন তিনি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে