TMC

ঝাঁটা হতে এলাকার বহু মন্দির সাফ করলেন তৃণমূল নেতাকর্মীরা

শুক্রবার সকাল থেকে তারকেশ্বর ব্লকের বিভিন্ন দেবদেবীর মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৭:১০
Share:

নিজস্ব চিত্র

তারকেশ্বর ব্লকের বিভিন্ন মন্দির পরিষ্কার করতে নামলেন তৃণমূল নেতৃত্ব। ঝাঁটা হাতে নামতে দেখা গেল তারকেশ্বরের পুরপ্রশাসককেও। তৃণমূলের এই কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করে বিজেপি-র নেতৃত্বের মন্তব্য, ‘‘গাছ কাটার পর গোড়ায় জল দিচ্ছে তৃণমূল।’’

Advertisement

শুক্রবার সকাল থেকে তারকেশ্বর ব্লকের বিভিন্ন দেবদেবীর মন্দির পরিষ্কার-পরিচ্ছন্ন করতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মীদের। তারকেশ্বর পুরসভার প্রশাসক স্বপন সামন্ত নিজেও ঝাঁটা হাতে পরিষ্কার করেছেন মন্দির। স্বপনের দাবি, ‘‘দল হিন্দু ধর্মের প্রতি সম্মান জানায়। এলাকার মন্দিরগুলি বেশির ভাগ সময়েই অপরিষ্কার অবস্থায় পড়ে থাকে। দলের কর্মসূচি হিসাবে শনিবার এলাকার শিব, কালী, মনসা মন্দির-সহ ছোট বড় একাধিক মন্দির পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।এর পিছনে রাজনীতি নেই।’’

এ ব্যাপারে বিজেপি-র আরামবাগ সংগঠনিক জেলার-সহ সভাপতি গণেশ চক্রবর্তী বলেন, ‘‘আগেই গাছ কেটে দিয়েছে, এখন জল দিয়ে কী হবে। বুঝতে পেরেছে সংখ্যালঘু ভোটও ভাগ হতে চলেছে, তাই ৭০ শতাংশ ভোটের দিকে নজর পড়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement