TMC

TMC: গৃহবধূকে কটূক্তির প্রতিবাদ করতে গিয়ে বালিতে আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যা

প্রাথমিক ভাবে স্থানীয় মানুষরা গোটা ঘটনায় আতঙ্কিত হলেও পরে রুখে দাঁড়ালে তাঁদের উপরেও চড়াও হয় ওই দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ২২:৫২
Share:

নিজস্ব চিত্র।

এক গৃহবধূকে কটূক্তির প্রতিবাদ করে আক্রান্ত হলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যা। ঘটনাটি শনিবার রাতে বালি জগাছা ব্লকের অন্তর্গত সাঁপুইপাড়া গ্রাম পঞ্চায়েতের নিশ্চিন্দা এলাকায় ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, লোকনাথ মন্দির এলাকায় এক গৃহবধূকে ঘিরে কটূক্তি, গালিগালাজ এবং অশালীন আচরণ করছিল এলাকার কয়েকজন যুবক-সহ বহিরাগত কিছু লোকজন। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রূপা মণ্ডল তার প্রতিবাদ করায় তখনকার মতো দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চলে গিয়েছিল। তার পর ফের রবিবার সকালে বাইকে চড়ে এলাকায় এসে ওই গৃহবধূ ও পঞ্চায়েত সদস্যার ঘর ও ঘর লাগোয়া দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলার ছবি ধরাও পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

প্রাথমিক ভাবে স্থানীয় মানুষরা গোটা ঘটনায় আতঙ্কিত হলেও পরে রুখে দাঁড়ালে তাঁদের উপরেও চড়াও হয় ওই দুষ্কৃতীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চালানোর পরে পুলিশ আসার আগে তারা এলাকা ছাড়ে। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন।

Advertisement

আপাতত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিশ্চিন্দা থানার পুলিশ। ঘটনাস্থলে এসেছিলেন ডোমজুড়ে বিধায়ক কল্যাণ ঘোষ। কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement