Bankra Murder Case

বাড়ির অদূরে খুন মাংস ব্যবসায়ী! ২৬ বছরের যুবকের মৃত্যুতে উত্তেজনা হাওড়ায়, বিচারের দাবি পরিবারের

পুলিশ সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ বাঁকড়ার রসিকল এলাকায় নিজের বাড়ির সামনের রাস্তায় পড়েছিলেন বছর ছাব্বিশের যুবক সাদাব কুরেশি। পেশায় মাংস ব্যবসায়ীর গলায়, ঘাড়ে এবং শরীরের আরও কিছু জায়গায় গভীর ক্ষতচিহ্ন দেখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১৬:০৫
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাড়ির সামনে রাস্তায় পড়েছিলেন রক্তাক্ত অবস্থায়। খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। প্রথমে স্থানীয় নার্সিংহোম, সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এসএসকেএম পৌঁছোনোর আগেই মারা যান যুবক। মঙ্গলবার সকালে এক মাংস ব্যবসায়ীকে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল হাওড়ার বাঁকড়ায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সকাল ৬টা নাগাদ বাঁকড়ার রসিকল এলাকায় নিজের বাড়ির সামনের রাস্তায় পড়েছিলেন বছর ছাব্বিশের যুবক সাদাব কুরেশি। পেশায় মাংস ব্যবসায়ীর গলায়, ঘাড়ে এবং শরীরের আরও কিছু জায়গায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাস্তা থেকে তাঁকে উদ্ধার করা হয়।

প্রথমে বাঁকড়ার যুবককে ভর্তি করানো হয়েছিল একটি নার্সিংহোমে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা কলকাতার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। অগত্যা এসএসকেএমে নিয়ে যাওয়া হচ্ছিল সাদাবকে। কিন্তু হাসপাতালে পৌঁছোনোর আগেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

পরিবার সূত্রে খবর, কাজের সূত্রে ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে বার হন সাদাব। ঘণ্টাখানেক পর রাস্তায় মানুষের যাতায়াত শুরু হয়। ওই সময় কয়েক জন দেখেন, রক্তমাখা অবস্থায় পড়ে রয়েছেন এক যুবক। খবর যায় পুলিশের কাছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে, খুনই করা হয়েছে মাংস ব্যবসায়ীকে। কিন্তু কী কারণে এবং কে বা কারা তাঁকে খুন করতে পারেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

মৃত যুবকের স্ত্রী এবং এবং একটি শিশুসন্তান রয়েছে। পরিবার থেকে প্রতিবেশী, সকলেই বিচার চাইছেন। শোকের আবহ গোটা এলাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement