Youtuber Arrested

তৃণমূলের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিজেপি কাউন্সিলরের কাছে থেকে টাকা আদায়, উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমি বিশ্বাসকে দিনের পর দিন ভয় দেখাতেন অভিযুক্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০৩:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপি কাউন্সিলরকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার উত্তরপাড়ার এক ইউটউবার। এ ছাড়াও এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সূত্রের খবর, উত্তরপাড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমি বিশ্বাসকে দিনের পর দিন ভয় দেখাতেন অভিযুক্ত। নিজেকে তৃণমূলের হেভিওয়েট নেতাদের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে কাউন্সিলরের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করেন অভিযুক্ত। টাকা না পেলে খুনেরও হুমকি দেন অভিযুক্ত বলে জানান মৌসুমি। সেই সময় তৃণমূল ক্ষমতায় থাকায় বারংবার পুলিশ এবং তৃণমূলের নেতাদের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে জানান তিনি। পরবর্তীকালে বিজেপি ক্ষমতায় আসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই সমস্যার সামাধানের আর্জি জানিয়েছেন বিজেপি কাউন্সিলর।

চন্দননগর কমিশনারেটের এক আধিকারিক জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউটিউবার-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement