অতি বৃষ্টিতে পুকুর থেকে ভেসে গিয়েছিল মাছ। ক্ষতি হয়েছিল মাছচাষের। ক্ষতিগ্রস্ত সেই সব চাষিদের চারাপোনা ও চুন বিলি করল হাওড়া জেলার সাঁকরাইল ব্লক প্রশাসন। বুধবার অনুষ্ঠানটি হয় সাঁকরাইল বিডিও অফিসে। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তপন পাল জানান, ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬ জন মৎস্যচাষিকে চারাপোনা ও চুন দেওয়া হয়েছে।