ডাকাতিয়া খাল সংস্কার

চাষিদের বুঝিয়ে জমি নেবে প্রশাসন

বছরের পর বছর সংস্কার হয়নি ডাকাতিয়া খাল। এই খাল উপচেই প্রতি জলমগ্ন হয়ে প়়ড়ে হুগলি এবং হাওড়ার বহু গ্রাম। এই পরিস্থিতিতে খালটির পূর্ণাঙ্গ সংস্কারে কোমর বেঁধে নামতে আবারও উদ্যোগী হল দুই জেলার প্রশাসন। বৃহস্পতিবার হুগলির জাঙ্গিপাড়া বিডিও অফিসে এ নিয়ে বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, খাল সংস্কারের জন্য চাষিদের বুঝিয়ে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের চেষ্টা করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০২:২১
Share:

বছরের পর বছর সংস্কার হয়নি ডাকাতিয়া খাল। এই খাল উপচেই প্রতি জলমগ্ন হয়ে প়়ড়ে হুগলি এবং হাওড়ার বহু গ্রাম। এই পরিস্থিতিতে খালটির পূর্ণাঙ্গ সংস্কারে কোমর বেঁধে নামতে আবারও উদ্যোগী হল দুই জেলার প্রশাসন। বৃহস্পতিবার হুগলির জাঙ্গিপাড়া বিডিও অফিসে এ নিয়ে বৈঠক হয়। সেখানে ঠিক হয়েছে, খাল সংস্কারের জন্য চাষিদের বুঝিয়ে প্রয়োজনীয় জমি অধিগ্রহণের চেষ্টা করা হবে।

Advertisement

প্রশাসন সূত্রের খবর, হুগলিতে ১৪ হেক্টর এবং হাওড়ায় ৭ হেক্টর জমি অধিগ্রহণ না করলে ডাকাতিয়া খালের পূর্ণাঙ্গ সংস্কার কার্যত অসম্ভব। এই বিষয়টি নিয়েই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা হরিপালের বিধায়ক বেচারাম মান্না, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি করবী ধুল, সেচ কর্মাধ্যক্ষ, সংশ্লিষ্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সেচ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতরের পদস্থ অফিসাররা। বেচারামবাবু বলেন, ‘‘জরুরি ভিত্তিতেই সংস্কারের কাজ করার কথা ভাবা হচ্ছে। জমি অধিগ্রহণের জন্য চাষিদের সঙ্গে কথা বলা হবে।’’

ডাকাতিয়া খালটি বর্ধমানের জামালপুর থেকে শুরু হয়েছে। হুগলির ধনেখালি, তারকেশ্বর, হরিপাল, জাঙ্গিপাড়া হয়ে হাওড়ার আমতায় মাদারিয়া খালে মিশেছে। সংস্কারের অভাবে ফি-বছর বর্ষায় এই খাল উপচে হুগলি এবং হাওড়া জেলার অন্তত ২৮টি মৌজার বহু কৃষিজমি জলমগ্ন হয়ে পড়ে। জলবন্দি হয়ে পড়ে বহু গ্রাম। এক বছর আগে এই খাল সংস্কার নিয়ে সেচ ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল। তার পরে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ওই খাল সংস্কারে দ্রুত নামবে রাজ্য সরকার। কিন্তু তার পরেও কাজ হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement